মতলব দক্ষিণ ব্যুরো
মতলব দক্ষিণ উপজেলায় করোনাভাইরাসের সংক্রমের ঝুঁকিতে থাকা শারীরিক, মানসিক ও বুদ্ধিপ্রতিবন্ধীদের অর্থ সহায়তা দেয়া হয়। বৃহস্পতিবার (৪ জুন) সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে এবং মতলব দক্ষিণ উপজেলা সমাজসেবা অধিদপ্তরের ব্যবস্থাপনায় সামাজিক দূরত্ব বজায় রেখে এসব সহায়তা দেয়া হয়। প্রতিবন্ধীদের হাতে অর্থ তুলে দেন ইউএনও ফাহমিদা হক।
এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রুহুল আমিন, মতলব প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মাহফুজ মল্লিক, বাংলাদেশের আলোর মতলব দক্ষিণ উপজেলা প্রতিনিধি আশরাফুল জাহান শাওলিন উপস্থিত ছিলেন।
ইউএনও ফাহমিদা হক বলেন, করোনার এই দুঃসময়ে প্রতিবন্ধীদের সমস্যার কথা চিন্তা করে এ সহায়তা দেয়া হয়। উপজেলার বিভিন্ন এলাকার ১২ প্রতিবন্ধীর প্রত্যেককে নগদ এক হাজার করে মোট ১২ হাজার টাকা দেয়া হয়েছে।
০৫ জুন, ২০২০।
