মতলব উত্তরে ইমাম-মোয়াজ্জিনদের প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান প্রদান

মতলব উত্তর ব্যুরো
করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে মসজিদসমূহে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাড. মো. নুরুল আমিন রুহুল।
তিনি বলেন, করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে দেশের সব মসজিদে ১২২ কোটি ২ লাখ ১৫ হাজার টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বব্যাপী বিরাজমান করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব অনুসরণসহ নানাবিধ কারণে দেশের মসজিদগুলোতে মুসল্লিরা স্বাভাবিকভাবে ইবাদত করতে পারছে না। এতে দানসহ অন্যান্য সাহায্য কমে যাওয়ায় মসজিদের আয় হ্রাস পেয়েছে। ফলে মসজিদের দৈনন্দিন ব্যয় নির্বাহ করা কঠিন হয়ে পড়েছে। বিরাজমান পরিস্থিতিতে মসজিদসমূহের আর্থিক অসচ্ছলতা দূরীকরণে প্রধানমন্ত্রী প্রত্যেক মসজিদের অনুকূলে অনুদান প্রদান করেছেন।
বৃহস্পতিবার (৪ জুন) সকালে মতলব উত্তর উপজেলা কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার এএম জহিরুল হায়াতের সভাপতিত্বে এবং ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি আনম রাজিবুল আহসানের পরিচালনায় আরো বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আওরঙ্গজেব, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন মৃধা, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম লস্কর।
উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক অ্যাড. মহসিন মিয়া মানিক, ছেংগারচর পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইউম চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোলায়মান হোসেন রতন ফরাজী, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আল-মাহমুদ টিটু মোল্লা, প্যানেল মেয়র আবদুল মান্নান বেপারী, কাউন্সিলর শাহাদাত হোসেন খোকন ঢালি, পৌর যুবলীগের সভাপতি আবুল হোসেন ফরাজী, সাধারণ সম্পাদক জামান সরকার, চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা অ্যাড. খালেদ মোশাররফ, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক ক্রীড়া সম্পাদক হারিস মাহমুদ দীপন, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য গাজী নিয়াজ মোর্শেদ ছোটন।
মতলব উত্তর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ছেংগারচর পৌরসভার ৭৫৭টি মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের মোট ৩৭ লাখ ৮৫ হাজার টাকা প্রদান করা হয়েছে। আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

০৫ জুন, ২০২০।