মাহফুজ মল্লিক
মতলব দক্ষিণ উপজেলা পরিষদ মিলনায়তনে গত বুধবার (২৫ আগস্ট) বিকাল সাড়ে ৫টায় সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন পরিকল্পনা প্রতিমন্ত্রী প্রফেসর ড. শামসুল আলম। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক।
সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী প্রফেসর ড. শামসুল আলম বলেন, সবাই সততার সাথে যে যার অবস্থান থেকে কাজ করবেন। আপনার সততা ও দক্ষতাই আপনাকে এগিয়ে নিবে।
সভার শুরুতে সবার সাথে পরিচিত হন পরিকল্পনা প্রতিমন্ত্রী প্রফেসর ড. শামসুল আলম মোহন। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাড. নুরুল আমিন রুহুল।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ, মতলব পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ মো. আওলাদ হোসেন লিটন, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কায়সার আহমেদ হিমেল। এছাড়া বিভিন্ন বিভাগের প্রধান এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ বক্তব্য রাখেন।
২৭ আগস্ট, ২০২১।
- Home
- চাঁদপুর
- মতলব দক্ষিণ
- মতলব দক্ষিণে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সাথে পরিকল্পনা প্রতিমন্ত্রীর মতবিনিময়
Post navigation
