মতলব দক্ষিণে মাদক ব্যবসায়ীসহ সাজাপ্রাপ্ত আসামি আটক

মতলব দক্ষিণ ব্যুরো
মতলব দক্ষিণে সাজাপ্রাপ্ত আসামি ও এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গত ১২ জানুয়ারি তারা অভিযান চালিয়ে ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি বাসু মৃধা ও শফিকুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে।
জানা যায়, থানার অফিসার ইনচার্জ একেএমএস ইকবালের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এএসআই সাইদুর রহমানের নেতৃত্বে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের গাবুয়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।