
মতলব দক্ষিণ ব্যুরো
ঐতিহ্যবাহী মতলব প্রেসক্লাবের ২০২০ সালের নবগঠিত নতুন কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চাঁদপুর-২ আসনের সাংসদ আলহাজ অ্যাড. নুরুল আমিন রুহুল। প্রেসক্লাবের নতুন কমিটির ঘোষণার পর পরই মুঠোফোনে তিনি নবগঠিত কমিটির সভাপতি রোকনুজ্জামান রোকন ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বী ইয়ামিনকে শুভেচ্ছা জানান।
সেই সাথে বর্তমান সরকারের সব উন্নয়নমূলক কর্মকান্ড লেখনির মাধ্যমে জনগণের মাঝে ছড়িয়ে দিতে আহ্বান জানান।
