মতলব দক্ষিণ ব্যুরো :
মতলব বাজারস্থ মায়ের দোয়া ফার্নিচার মার্টের উদ্বোধন উপলক্ষে গতকাল বুধবার বাদ আছর মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিল পরিচালনা করেন মতলব হাইস্কুল জামে মসজিদের পেশ ইমাম মাও. বায়েজীদ ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব মুফতি মাও. মোরশেদ আলম সিরাজী।
এসময় উপস্থিত ছিলেন মতলব রয়মনেন মহিলা ডিগ্রি কলেজের প্রাক্তন অধ্যক্ষ মো. ইমদাদুল হক, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সফিকুল ইসলাম সাগর, মতলব পৌর বিএনপির সভাপতি মো. সোয়েব আহম্মেদ সরকার, মতলব প্রেসক্লাবের সভাপতি রোটা. গোলাম সারোয়ার সেলিম, সাবেক সভাপতি আমির খসরু, উপজেলা যুবদলের সভাপতি মুজাহিদুল ইসলাম কিরন, পৌর যুবদলের সভাপতি মজিবুর রহমান সরকার, উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক জাহাঙ্গীর সরকার, ব্যবসায়ী আবুল কালামসহ সামাজিক, রাজনৈতিক, ব্যবসায়ী, সাংবাদিক ও সুধীজন।
