কচুয়া ব্যুরো:
কচুয়ায় সাবেক কাউন্সিলর ও জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইদ্রিস আলম বেপারীর স্মরণসভা, দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকালে পৌরসভার বিশ্বরোড বাজার পরিচালনা কমিটি ও সকল ব্যবসায়ীবৃন্দের উদ্যোগে মিলাদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর প্রয়াত ইদ্রিস আলম বেপারীর বড় ছেলে আব্দুল্লাহ আল মামুন।
বাজার ব্যবসায়ী কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ইঞ্জিনিয়র মজিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম রুবেলের পরিচালনায় বক্তব্য রাখেন কচুয়া বার্তার সম্পাদক মো. আলমগীর তালুকদার, বিশিষ্ট সমাজসেবক আলহাজ হারুন অর রশীদ, মরহুমের ছোট ছেলে পৌর যুবলীগের সভাপতি মাহবুব আলম, যুব সংহতি কচুয়া উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মিজানুর রহমান খান, শ্রমিক নেতা গিয়াস উদ্দিন প্রমূখ। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাও. মুফতি নুরুল ইসলাম ও হাফেজ মো. আঃ হক।
