শাহ আলম খান
মতলব দক্ষিণ উপজেলায় মাদকদ্রব্য অধিদপ্তর বিশেষ অভিযান চালিয়ে ৪৬ পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের পাটন গ্রাম এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- ওই এলাকার ইব্রাহীম খলিলের ছেলে মো. ডালিম মিয়া ও মো. মোস্তফা কামাল। তাদের কাছ থেকে ওই সময় ৪৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
চাঁদপুর জেলা মাদকদ্রব্য অধিদপ্তর থেকে জানানো হয়, মাদকসহ আটকের ঘটনায় পরিদর্শক মজিবুর রহমান বাদী হয়ে মতলব দক্ষিণ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
৩ সেপ্টেম্বর, ২০২০।
- Home
- চাঁদপুর
- মতলব দক্ষিণ
- মতলবে মাদকসহ ডালিম ও মোস্তফা গ্রেফতার
Post navigation
