মাহফুজ মল্লিক
মতলব পৌর নির্বাচনকে কেন্দ্র করে নৌকার বিজয় সুনিশ্চিত করার জন্য দলীয় নেতাকর্মীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ ফেব্রুয়ারি) বিকালে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র আওলাদ হোসেন লিটনের বাসভবনে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ। উপজেলা আওয়ামী লীগের সাবেক সংগঠনিক সম্পাদক মো. মোফাজ্জল হোসেনের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন মতলব পৌরসভার মেয়র ও পৌর আ”লীগের সভাপতি আওলাদ হোসেন লিটন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি দেওয়ান মো. রেজাউল করিম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক বিন জামান, এমএ আজিজ বাবুল, সাবেক সদস্য জহির খাঁন, ফারুক আহম্মেদ বাদল, আ”লীগনেতা আবুল কালাম মিয়াজী, উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক চন্দন সাহা, মতলব পৌর যুবলীগের সভাপতি সোহাগ সরকার, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রিয়াদুল আলম রিয়াদ প্রমুখ।
এসময় উপজেলা ও পৌর আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
১৪ ফেব্রুয়ারি, ২০২১।
- Home
- চাঁদপুর
- মতলব দক্ষিণ
- মতলবে মেয়র প্রার্থী লিটনের নৌকা মার্কার সমর্থনে মতবিনিময় সভা
Post navigation
