মাস্ক না পরায় চাঁদপুরে ৬৪ জনকে ৮ হাজার ৩শ’ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার
করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ দ্বিতীয় ঢেউ প্রতিরোধে চাঁদপুর জেলা শহর ও উপজেলা পর্যায়ে স্বাস্থ্যবিধি না মানার কারণে ৬৪ মামলায় ৬৪ জনকে ৮ হাজার ৩শ’ টাকা জরিমানা আদায় করেছে মোবাইল কোর্ট। রোববার (২৯ নভেম্বর) দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চাঁদপুর জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খানের নির্দেশে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং উপজেলা নির্বাহী অফিসাররা পৃথক-পৃথক মোবাইল কোর্ট পরিচালনা করেন।
চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা যায়, চাঁদপুর সদরে দু’টি স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইমরান হোসাইন সজিব ও জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট অলিদুজ্জামান। এ সময় ইমরান হোসাইন সজিব ৬টি মামলায় ৫শ’ টাকা ও অলিদুজ্জামান ৯টি মামলায় ৯ জনকে ১ হাজার ৩শ’ টাকা জরিমানা আদায় করেন।
অপরদিকে ৫টি উপজেলায় ভ্রাম্যমাণ আদালতে ৪৯টি মামলায় ৪৯ জনকে ৬ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়। মাস্কের উপর মোবাইল কোর্ট অব্যাহত রয়েছে বলে জানান কর্মকর্তারা।
৩০ নভেম্বর, ২০২০।