শাহমাহমুদপুরে আ.লীগ নেতা মিহিরের ইন্তেকাল

স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন মিহির খান ইন্তেকাল করেছেন। শনিবার (১৩ মার্চ) বিকালে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহ……রাজিউন)।
আনোয়ার হোসেন মিহিরের বাবা শাহমাহমুদপুরের ৬নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য, সার্ভেয়ার দেলোয়ার হোসেন খান। মৃত্যুকালে আনোয়ার হোসেন মিহির বাবা, মা, স্ত্রী, ছেলে মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
আনোয়ার হোসেন মিহিরের মৃত্যুতে শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবাবের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
আনোয়ার হোসেন মিহিরের জানাযা রাত ৯টায় ভাটেরগাঁয়ে তার নিজ বাড়ি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। জানাযার রাজনীতিবিদ, ব্যবসায়ী, সমাজসেবকসহ এলাকার সর্বস্তরের মানুষ অংশ নেন। তার মৃত্যুতে এলাকার সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে।
১৪ মার্চ, ২০২১।