ভাই ভাই স্পোর্টিং ক্লাবে রোটা. মনিরকে সংবর্ধনা

 

স্টাফ রিপোর্টার
ভাই ভাই স্পোর্টিং ক্লাবের উপদেষ্টা ও কক্সবাজার গ্যালাক্সী রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক রোটা. মনিরুল ইসলাম হিমেল জাতীয় ট্যুরিজম অ্যাওয়ার্ড লাভ করায় ক্লাবের ৪০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত রুবি জয়ন্তী উৎসবে সংবর্ধনা দেয়া হয়। গত শুক্রবার (১২ মার্চ) সন্ধ্যায় পুরাণবাজার মধুসূদন উচ্চ বিদ্যালয় মাঠে হাজার হাজার দর্শকের উপস্থিতিতে তাকে এ সংবর্ধনা দেয়া হয়।
ভাই ভাই স্পোর্টিং ক্লাবের গৌরবময় ৪০ বছর পূর্তি উপলক্ষে রুবি জয়ন্তী উৎসবের অতিথি চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল, ফরিদগঞ্জ উপজেলা চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, ক্লাবের সভাপতি ও লক্ষ্মীপুর ইউপি চেয়ারম্যান মো. সেলিম খান, চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি, জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র পরিচালক মো. জাকির হোসেন রাজুর হাত থেকে কক্সবাজার হোটেল গ্যালাক্সি ব্যবস্থাপনা পরিচালক রোটা. মনিরুল ইসলাম হিমেল সংবর্ধনা স্মারকটি গ্রহণ করেন।
১৪ মার্চ, ২০২১।