
স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের কুমারডুগী মৌলভী ফজলুর রহমান খান হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার ভবনের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় মৌলভী ফজলুর রহমান খান হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার সভাপতি আলহাজ আবদুল মানদুদ খানের সভাপতিত্বে এবং অধ্যক্ষ মাও. মাহবুবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উজানীর পীর আলহাজ আশেক এলাহী।
প্রধান অতিথি তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, পরকালের শান্তি ও সুখের জন্য ঘরে ঘরে হাফেজ বানাতে হবে। আমাদের মৃত্যুর পর কবরে লাশ নেয়ার জন্য আমাদের ছেলে নাতীকে হাফেজ বানানোর জন্য গুরুত্ব দিতে হবে। ঘর বাড়ি, টাকা পয়সা আমাদের এসব কিছুই প্রয়োজনীয় নয়, আমাদের মৃত্যুর পর শরীর থেকে জামা কাপড় সব কিছু খুলে নিয়ে যায়, কিছুই আমাদের সাথে দেয়নি। সুতরাং আমাদের বুঝতে হবে পরকালের শান্তির জন্য ছেলে নাতীদের হাফেজ বানাতে হবে, বেশি বেশি আমল করতে হবে। এ মাদ্রাসার এতিমখানা যাতে সঠিকভাবে পরিচালনা হয়, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে।
অনুষ্ঠানে মিলাদ ও দোয়া পরিচালনা করেন উজানীর পীর আশেক এলাহী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাহমাহমুদপুর ইউপি চেয়ারম্যান স্বপন মাহমুদ, বিশিষ্ট শিল্পপতি ওয়াদুদ খান, আলম খান, আবদুল ওয়াহিদ খান, ডা. মাহিন খান, ২নং ওয়ার্ডের সাবেক সদস্য তবিউল্ল্যাহ খান ও মজিবুর রহমান খান।
এসময় উপস্থিত ছিলেন সমাজসেবক মোস্তফা খান কালু, শাহ নেওয়াজ খান মেজু, ছোবহান হাজী, মোস্তাফিজুর রহমান খান মিষ্ঠু, লোকমান খান, এরশাদ খান, শাহ আলম খান, সাইফুল ইসলাম খান, সোহাগ খান, সুরুজ খানসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
২২ সেপ্টেম্বর, ২০১৯।
