শাহরাস্তি ব্যুরো
৩৬০ আউলিয়ার অন্যতম পীর শাহরাস্তি বোগদাদী (রহ) ৬৪তম বার্ষিক ওরশ আগামি ১৬ জানুয়ারি বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। উপজেলার সর্ববৃহৎ এ ওরশ মাহফিলকে ঘিরে ইতোমধ্যে সব আয়োজন সম্পন্নের পথে। মাজার এলাকা ও গুরুত্বপূর্ণ সড়কে দৃষ্টিনন্দন গেট আলোকসজ্জা সবার দৃষ্টি আর্কষণ করছে।
প্রতি বছর পীর শাহরাস্তি (রহ.) ওরশ মাহফিলকে ঘিরে সারাদেশ থেকে হাজার হাজার মুসুল্লি ও ভক্তবৃন্দ সমবেত হন। সারা রাতব্যাপী শাহরাস্তি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ওয়াজ মাহফিল আল্লাহর শানে জিকির ভোররাতে তাবারুক বিতরণের মাধ্যমে ওরশের সমাপ্তি ঘটে। ওরশকে ঘিরে মাজার ও আশপাশের এলাকায় শত শত বিভিন্ন দোকানের পসরা সাজিয়ে বসে। ৬৪তম বার্ষিক ওরশ মাহফিলে সভাপতিত্বে করবেন শাহরাস্তি (রহ.) মাজার শরীফের মোতয়াল্লী মো. আবুল খায়ের।
তিনি জানান, ওরশ শরীফকে ঘিরে ইতিমধ্যে সকল আয়োজন চূড়ান্তের পথে। ওরশ ব্যবস্থাপনা কমিটি ও সবার সার্বিক আন্তরিক প্রচেষ্টা সহযোগিতায় আমরা আশা করছি, এবার ও উপজেলার সর্ববৃহৎ ওরশ মাহফিল সফল ভাবে সম্পন্ন করতে পারবো। সব ভক্তবৃন্দ ও সবাইকে ওরশ মাহফিলে উপস্থিত হয়ে সফল ও সার্থক করার আহ্বান জানান তিনি।
