স্টাফ রিপোর্টার
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে মানুষ গড়ার কারিগর জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষকদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও শুভ কামনা জানিয়ে চাঁদপুরে বাংলাদেশ মাদরাসা শিক্ষক সমন্বয় আন্দোলন বিএমটিসিএম’র আলোচনা ও সাধারণ সভা অনুষ্ঠিত। সোমবার (৫ অক্টোবর) বেলা ১১টায় শহরের ছায়াবাণী রোডস্থ মাল্টিমিডিয়া ইন্টারন্যাশনাল স্কুলে সম্মান ও মর্যাদার সাথে এগিয়ে যাক শিক্ষা ও শিক্ষক সমাজ এ প্রত্যাশায় আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএমটিসিএম’র কেন্দ্রিয় সভাপতি আল্লামা মাহফুজ উল্যাহ খান ইউসূফী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রিয় সেক্রেটারি জেনারেল মাও. সালাহ উদ্দিন চাঁদপুরী, সাংগঠনিক সম্পাদক মাও. মোসাররফ হোসাইন, প্রচার সম্পাদক মাও. মহিউদ্দিন জাফরী।
সদর উপজেলা আহ্বায়ক আনম ফখরুল ইসলাম মাসুমের সভাপতিত্বে এবং সদস্য সচিব মাও. এজেএম মোজাম্মেল হোসাইনের পরিচালনায় বক্তব্য রাখেন মাও. ফজলুল কাদের বাগদাদী, মাও. আফসার উদ্দিন মিয়াজি, মাও. আব্দুল হামিদ, মাও. মকবুল হোসাইন, মাও. এমদাদ উল্যাহ, মাও. আবু জাফর, মাও. মোহাম্মাদ উল্যাহ প্রমুখ।
সভায় বক্তারা আলিয়া মাদরাসার স্বতন্ত্র স্বকিয়তা বজায় রেখে হারানো গৌরব ফিরিয়ে আনার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা শিক্ষামন্ত্রী ও প্রধানমন্ত্রীর প্রতি এমপিও নীতিমালা-২০১৮ সংশোধন করে শিক্ষকদের মধ্যে বিদ্যমান বৈষম্য দূর করার আহ্বান জানান।
পরে সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে মাও. ফজলুল কাদের বাগদাদীকে সভাপতি ও মাও. এজেএম মোজাম্মেল হোসাইনকে সেক্রেটারী করে ২১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি মাও. আব্দুল হামিদ, মাও. মকবুল হোসাইন, মাও. এমদাদ উল্যাহ, সহ-সাধারণ সম্পাদক মাও. লুৎফুর রহমান, মাও. ছেফাত উল্যাহ, সাংঠনিক সম্পাদক মাও. মোহাম্মাদ উল্যাহ, মাও. মোস্তফা কামাল, মাও. জহিরুল ইসলাম, প্রচার সম্পাদক মাও. মো. জাফর আলী, মাও. হেলাল উদ্দিন, অর্থ সম্পাদক মাও. মহিউদ্দিন জাফরী, মাও. মো. সামছুদ্দিন, দপ্তর সম্পাদক মাও. আবু তাহের, তথ্য ও গবেষণা সম্পাদক মাও. আফসার উদ্দিন মিয়াজি, সংস্কৃতি সম্পাদক মাও. মহিউদ্দিন, কার্যকরি সদস্য মাও. মোসাররফ হোসাইন, মাও. আনম ফখরুল ইসলাম ও মাও. আবু জাফর।
৬ অক্টোবর, ২০২০।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- শিক্ষক দিবস উপলক্ষে চাঁদপুরে বিএমটিসিএম’র আলোচনা ও সাধারণ সভা
