সাহেদ হোসেন দিপু
করোনায় আক্রান্ত শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি, তার স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রিয় কার্যনির্বাহী কমিটির সদস্য জাফর ইকবাল মুন্নার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় আলগী বাজার আলিম সিনিয়র মাদরাসার উদ্যোগে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৩ ডিসেম্বর) বিকাল ৩টায় মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী। দোয়া পরিচালনা করেন মাদরাসার অধ্যক্ষ আলহাজ মাওলানা জিল্লুর রহমান ফারুকী।
মোনাজাতের আগে মাদরাসা ম্যানেজিং কমিটির সভাপতি মো. শাহীন মিয়াজীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে নূর হোসেন পাটওয়ারী বলেন, হাইমচরের অর্থনৈতিক অঞ্চলের স্বপ্নদ্রষ্টা ও সফল শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি করোনা আক্রান্ত। তার করোনামুক্তি, শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় আজ এ মিলাদ ও দোয়ার মাহফিলের আয়োজন। সবাই তাঁর জন্য দোয়া করবেন। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে পুনরায় হাইমচরের উন্নয়নে মনোনিবেশ করে দেশের উন্নয়নে অংশ নিতে পারে।
তিনি আরো বলেন, ডা. দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের শারীরিক সুস্থতাসহ যুবলীগের কেন্দ্রিয় কার্যনির্বাহী সদস্য জাফর ইকবাল মুন্নার শারীরিক সুস্থতা কামনায় সবাই দোয়া করবেন।
এসময় উপস্থিত ছিলেন আলগী বাজার আলিম মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ সামাজিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও ধর্মপ্রাণ মুসল্লিবৃন্দ।
১৪ ডিসেম্বর, ২০২০।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সুস্থতায় হাইমচরে মিলাদ ও দোয়া
