ফরক্কাবাদ ডিগ্রি কলেজে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি রোগমুক্তি কামনায় দোয়া

প্রেস বিজ্ঞপ্তি
ফরক্কাবাদ ডিগ্রি কলেজের উদ্যোগে চাঁদপুর-হাইমচর মাটি ও মানুষের নেত্রী, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি করোনাভাইরাসে আক্রান্ত। রোববার (১৩ ডিসেম্বর) তাঁর রোগমুক্তি কামনায় ফরক্কাবাদ ডিগ্রি কলেজে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফেরদৌসী আখতার, সহকারী অধ্যাপক, প্রভাষকসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ঐ মিলাদে উপস্থিত ছিলেন। মিলাদ মাহফিলে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপিসহ অসুস্থ সবার রোগমুক্তির জন্য দোয়া করা হয়।
১৪ ডিসেম্বর, ২০২০।