সাবেক সিনিয়র সচিব মাকছুদুর রহমান পাটওয়ারী বিপিএসসির সদস্য

ফরিদগঞ্জ প্রেসক্লাবের অভিনন্দন

ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জের কৃতী সন্তান, ভূমি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মো. মাকছুদুর রহমান পাটওয়ারী বাংলাদেশ সরকারি কর্মকমিশন (বিপিএসসি) এর সদস্য হলেন। বৃহস্পতিবার (১১ মে) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মোহা. রফিকুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ৫ বছরের জন্য বাংলাদেশ সরকারি কর্মকমিশন (বিপিএসসি) এর সদস্য হিসেবে নিয়োগ প্রদান করেন।
মো. মাকছুদুর রহমান পাটওয়ারী ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের সকদিরামপুর পাটওয়ারীর বাড়ির সন্তান। তিনি সিনিয়র সচিব হিসেবে অবসরগ্রহণের আগে বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। তিনি ভূমি মন্ত্রণালয়ের সচিব হিসেবে ভূমি ব্যবস্থাপনায় বিশেষ অবদান রাখার কারণে আন্তর্জাতিক পুরস্কার পেয়েছিলেন।
এদিকে ভূমি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব, ফরিদগঞ্জের কৃতী সন্তান মো. মাকছুদুর রহমান পাটওয়ারী বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) সদস্য নিয়োগ প্রদান করায় ফরিদগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিন্দন জানানো হয়েছে।

১২ মে, ২০২৩।