
হাইমচর ব্যুরো
হাইমচর উপজেলার কেভিএন উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রীকে ইভটিজিং করার অপরাধে ভিঙ্গুলিয়ার গ্রামের লতিফ কবিরাজের বখাটে ছেলে ফয়সাল কবিরাজ (১৯) কে ৬ মাসের কারাদণ্ড দেন হাইমচর উপজেলা নির্বাহী অফিসার ও প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট ফেরদৌসি বেগম।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুল আমিন পাটওয়ারী জানান, স্থানীয় বাংলাবাজার কবিরাজ বাড়ির লতিফ কবিরাজের ছেলে ফয়সাল দীর্ঘদিন ধরে আমার বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্যক্ত করে আসছিল। তাকে স্থানীয় ব্যবস্থাপনা সংশোধনের বহু সুযোগ দেওয়ার পরেও কোন সমাধান না হওয়ায় স্থানীয় লোকজন আজ তাকে ধরে এনে হাইমচর উপজেলা নির্বাহী অফিসারকে খবর দেন। নির্বাহী অফিসার মহোদয় দণ্ডবিধি ১৮৬০ এর ৫০৯ধারা মোতাবেক বখাটে ফয়সালকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন।
০১ অক্টোবর, ২০১৯।
