হাইমচরে ইলিশ ধরার অপরাধে ৭ জেলে আটক

হাইমচর ব্যুরো
হাইমচর উপজেলার মেঘনায় ইলিশ ধরার অপরাধে ৪০ হাজার মিটার কারেন্ট জালসহ ৭ জেলেকে আটক করা হয়েছে। গত সোমবার দিবাগত রাতে হাইমচর উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌসী বেগমের নির্দেশে ও হাইমচর কোস্টগার্ডের সিনিয়র চীফ পেটি অফিসার দীন ইসলামের নেতৃত্বে উপজেলা মৎস্য অফিস, ইউএনও অফিস ও কোস্টগার্ডের অভিযানে জাল, নৌকাসহ জেলেদের আটক করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌসী বেগম ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটক ৭ জেলেকে ৫ হাজার টাকা করে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করেন। পরে জব্দকৃত জাল আগুনে পুড়িেেয় ধ্বংস করে দেয়া হয়।
আটক জেলেরা হলেন- হাইমচর উপজেলার চরভৈরবী এলাকার শফিক বেপারীর ছেলে আনোয়ার হোসেন (২২), মো. খলিল হাওলাদারের ছেলে মরন মিয়া হাওলাদার (৪৫), মোতালেব মাঝির ছেলে হযরত আলী মাঝি (৩২), শফি বেপারীর ছেলে জাকির বেপারী (২০), নুরুজ্জামান বেপারীর ছেলে ফারুক বেপারী (২০), নুরুল ইসলামের ছেলে মো. জিলন (১৯) ও জয়নাল সরদারের ছেলে রিপন সরদার (২৫)।