মতলব উত্তর ব্যুরো
মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে মতলব উত্তর উপজেলার রুবাইয়া জাহান সুপর্ণা। জাতীয় মেধা তালিকায় ১৬২৭তম স্থান লাভ করে কুমিল্লা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি হন এই আলোর দিশারী।
মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের দক্ষিণ ঠেটালিয়া গ্রামে (গাজী বাড়ি) জন্মগ্রহণ করেন সুপর্ণা। সুপর্ণার বাবা মো. রজ্জব আলী ফতেপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মা শিরিন আক্তার লুধুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক।
মেধাবী এ শিক্ষার্থী পিইসি, জেএসসি, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ লাভ করেন। সুপর্ণা জেএসসি ও এসএসসি ২০১৪ ও ২০১৭ সালে ফতেপুর উচ্চ বিদ্যালয় থেকে পাস করেন এবং ২০১৯ সালে হলিক্রস কলেজ থেকে এইচএসসি পাস করেন। নিজেকে মানবসেবায় নিয়োজিত রাখাই সুপর্ণার স্বপ্ন।
- Home
- চাঁদপুর
- মতলব উত্তর
- মেডিক্যালে চান্স পেয়েছে মতলব উত্তরের সুপর্ণা
