হাইমচরে ফাহমিদা এন্টারপ্রাইজের র্যা ফেল ড্র ও পুরস্কার বিতরণ


সাহেদ হোসেন দিপু :
হাইমচরে বাংলা নববর্ষ ও পহেলা বৈশাখ উপলক্ষে মেসার্স ফাহমিদা এন্টারপ্রাইজের সৌজন্যে ধামাকা অফার ‘ফ্রিজ কিনুন, ফ্রিজ জিতুন’ -এর র্যা ফেল ড্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গত ২২ ডিসেম্বর সকাল ১০টায় হাইমচর উপজেলার আলগী বাজারের মুন্সী প্লাজার দ্বিতীয় তলায় ফাহমিদা এন্টারপ্রাইজে র্যা ফেল ড্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বাজার ব্যবসায়ী মো. আরিফ কোতয়ালের পরিচালনায় ও ফাহমিদা এন্টারপ্রাইজের পরিচালক জিএম ফজলুর রহমানের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা বিএনপির সভাপতি মো. আমিন উল্যাহ বেপারী, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক, আলগী দক্ষিণ ইউপি চেয়ারম্যান সরদার আব্দুল জলিল মাস্টার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম কোতয়াল, টঙ্গী প্রেসক্লাবের সভাপতি খলিলুর রহমান, প্রবাসী আজিজুর রহমান, উপজেলা ছাত্রদলের সভাপতি মো. সোলেমান মিয়া প্রমুখ।
র্যা ফেল ড্র এর প্রথম পুরস্কার ১টি ফ্রিজ (নং- ০৫), ২য় পুরস্কার এলইডি টিভি (নং- ২৫৪), ৩য় পুরস্কার ১টি মোবাইল ফোন (নং- ২১৮), ৪র্থ পুরস্কার ১টি ব্লেন্ডার (নং- ২১৭), ৫ম পুরস্কার ১টি রাইস কুকার (নং- ২৬২), ৬ষ্ঠ পুরস্কার একটি ইলেক্ট্রনিক কেটলি (নং-২৫), ৭ম পুরস্কার একটি আয়রন (নং- ১৪৭), ৮ম পুরস্কার (নং- ০৭), ৯ম পুরস্কার (নং- ১৩৩) ও ১০ম পুরস্কার (নং-৬৬)।
এছাড়া ফাহমিদা এন্টারপ্রাইজের সৌজন্যে প্রত্যেক ক্রেতাদের একটি করে দেয়ালঘড়ি প্রদান করা হয়। প্রথম পুরস্কারটি আলগী দক্ষিণ ইউনিয়নের মৃত আব্দুর রশিদ খানের ছেলে আব্দুর রব খানের কাছে হস্তান্তর করা হয়।