হাজীগঞ্জ পৌর ৬ ও ৮নং ওয়ার্ড আ.লীগের সম্মেলন অনুষ্ঠিত

মোহাম্মদ হাবীব উল্যাহ্
বাংলাদেশ আওয়ামী লীগ হাজীগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ড ও ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ নভেম্বর) বিকালে হাজীগঞ্জ বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৬নং ওয়ার্ড এবং সকালে টোরাগড় গ্রামে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ দিন বিকালে ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের দ্বিতীয় অধিবেশনে সভাপতির বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন। তিনি তাঁর বক্তব্যে শুরুতেই বর্তমান ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা করে নেতৃবৃন্দের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন।
এরপর নতুন করে ওয়ার্ড কমিটি গঠনের লক্ষ্যে উপস্থিত সভ্যদের (ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য) মধ্য থেকে সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীর নাম প্রস্তাব ও সমর্থকের জন্য আহবান করেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ সৈয়দ আহম্মদ খসরু।
এসময় বর্তমান সভাপতি সৈয়দ ওয়ালী উদ্দিন খোকা ও জাকির হোসেন মোহনসহ সভাপতি পদে দুইজন এবং সাধারণ সম্পাদক হিসাবে বর্তমান সাধারণ সম্পাদক মো. শাহআলমের নাম একক প্রস্তাব ও সমর্থন করা হয়। পরবর্তীতে সমঝোতার ভিত্তিতে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জাকির হোসেন মোহন ও একক প্রার্থী হিসাবে সাধারণ সম্পাদক পদে মো. শাহ্আলমের নাম ঘোষণা করেন অনুষ্ঠানের সভাপতি।
এর আগে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সৈয়দ ওয়ালী উদ্দিন খোকার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের প্রথম অধিবেশনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রোটা. আহসান হাবিব অরুন, সদস্য খালেদুর রব মিঠু, পৌর আওয়ামী লীগের সদস্য ইকবালুজ্জামান ফারুক প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর মো. শাহআলম।
এ দিন সকালে ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সভাপতির বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন। তিনি তাঁর বক্তব্যে শুরুতেই বর্তমান ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা করে নেতৃবৃন্দের উদ্দেশে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন।
এরপর নতুন করে ওয়ার্ড কমিটি গঠনের লক্ষ্যে উপস্থিত সভ্যদের (ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য) মধ্য থেকে সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীর নাম প্রস্তাব ও সমর্থকের জন্য আহবান করেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ সৈয়দ আহম্মদ খসরু।
এসময় সভাপতি পদে বর্তমান সভাপতি কাজী বিল্লাল হোসেন ও কাজী মনির হোসেন মিঠসহ সভাপতি পদে দুইজন, সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক কাজী মোবারক হোসেনসহ কাজী রফিকুল ইসলাম ও কাজী বশির আহমেদ বাদলসহ তিনজনের নাম প্রস্তাব ও সমর্থন করা হয়।
পরবর্তীতে সমঝোতার ভিত্তিতে একক সভাপতি প্রার্থী হিসাবে কাজী মনির হোসেন মিঠু বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবং সাধারণ সম্পাদক পদে কাজী বশির আহমেদ বাদল সমঝোতার ভিত্তিতে তার নাম প্রত্যহার করায় পরবর্তীতে বাকি দুইজন প্রার্থীর মধ্যে সভ্যদের ভোটে সাধারণ সম্পাদক পদে কাজী রফিকুল ইসলাম নির্বাচিত হন।
এর আগে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কাজী মো. বিল্লাল হোসেনের সভাপতিত্বে সম্মেলনের প্রথম অধিবেশনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য মো. আনোয়ার হোসেন বতু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী আনোয়ারুল হক হেলাল, মো. সেলিম, সাবেক ছাত্রনেতা সত্যব্রত ভদ্র মিঠুন, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক জহিরুল ইসলাম মামুন প্রমুখ।
পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহসান উল্যাহ মৃধার উপস্থাপনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুন্সী মোহাম্মদ মনির, সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান মুন্সী, জাকির হোসেন মিয়া, প্রচার সম্পাদক মো. দেলোয়ার হোসেন, পৌর শ্রমিক লীগের সভাপতি জহিরুল হক বাবুলসহ পৌর আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

১৫ নভেম্বর, ২০২২।