মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে উৎসবের আমেজ ও আনন্দঘন পরিবেশে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় শনিবার (২৫ জুন) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে পদ্মা সেতুর উদ্বোধনী পর্ব প্রজেক্টরের মাধ্যমে টিভিতে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান উপভোগ করা হয়।
এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক পদ্মা সেতু উদ্বোধনের পর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মো. মাইনুদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম ও হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ অনুষ্ঠানে উপস্থিত সবাইকে মিষ্টি খাইয়ে দিনটিকে স্মরণীয় করে রাখেন।
এছাড়া এদিন উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠানের প্রজেক্টর/ মনিটরের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ এবং দিনটিকে স্মরণীয় করে রাখতে আনন্দ শোভাযাত্রা, মিষ্টিমুখ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শোকরানা মিলাদ, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় প্রতিষ্ঠানগুলোতে অন্যরকম এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মির্জা শিউলী পারভীন মিলি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান মানিক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মাওলা নঈম, উপজেলা কৃষি কর্মকর্তা দিলরুবা খানম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. আবু তাহের উপস্থিত ছিলেন।
এছাড়া হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ মো. আবু ছাইদ, হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলী আশ্রাফ দুলাল, কাজী আনোয়ারুল হক বতু, সাংগঠনিক সম্পাদক হাজি জসিম উদ্দিন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ সৈয়দ আহম্মদ খসরু, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ আসফাকুল আলম চৌধুরীসহ মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তাবৃন্দ, পৌরসভার কাউন্সিলর, ইউপি চেয়ারম্যান, সাংবাদিক, রাজনৈতিক দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, শিক্ষার্থী, সুধীসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।
২৬ জুন, ২০২২।
