হাজীগঞ্জে মানসিক প্রতিবন্ধী বৃদ্ধা নারী নিখোঁজ

হাজীগঞ্জ ব্যুরো
হাজীগঞ্জে গত ৩ দিন ধরে সাজুদা বেগম (৫৫) নামের একজন সহজ-সরল (মানসিক প্রতিবন্ধী) নারী নিখোঁজ রয়েছেন। গত সোমবার দুপুরে তিনি নিজ বাড়ি হতে বের হয়ে, আজ পর্যন্ত ঘরে ফিরে আসেনি। এ ঘটনায় মঙ্গলবার সন্ধ্যায় পরিবারের পক্ষ থেকে হাজীগঞ্জ থানায় একটি নিখোঁজ ডায়রি (নং- ১২১২, তারিখ- ২৪/১২/২০১৯ইং) করা হয়েছে।
নিখোঁজ সাজুদা বেগম হাজীগঞ্জ পৌরসভাধীন ৮নং ওয়ার্ড টোরাগড় গ্রামের দক্ষিণ পাড়া সর্দার বাড়ি (কাশেম কাউন্সিলর বাড়ি) মৃত মমতাজ উদ্দিনের মেয়ে।
কোন সহৃয়বান ব্যক্তি নিখোঁজ সাজুদা বেগমের খোঁজ পেয়ে থাকেন তাহলে থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন রনি : ০১৭১৩-৩৭৩৭১৩, নিখোঁজের বড় ভাই মো. আনোয়ার হোসেন আনু : ০১৮২৪-৯০২৫৬৭, ছোট ভাই দেলোয়ার হোসেন খোকনের ০১৭৪৮-৩১১৮৪৭ মোবাইল নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
নিখোঁজের পারিবারিক সূত্রে জানা গেছে, সাজুদা বেগম একজন মানসিক প্রতিবন্ধী নারী। তবে তিনি নাম-ঠিকানাসহ সব কিছু বলতে পারেন। প্রতিদিন তিনি ঘর থেকে বের হয়ে, আবার সন্ধ্যায় ঘরে ফিরে আসেন। কিন্তু গত সোমবার তিনি দুপুরে ঘর থেকে বের হয়ে আজ পর্যন্ত (বুধবার) ফিরে আসেননি।
তার আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব স্থানে খোঁজ করা হয়েছে। কিন্তু কোথাও খুঁজে পাওয়া যায়নি সাজুদা বেগমকে। হারিয়ে যাওয়ার সময় তার পরনে কালো রঙের মধ্যে সাদা ফুলের কাপড় পরিহিত এবং মাথায় গোলাপি ওড়না ছিলো। তার গায়ের রঙ শ্যামলা, মুখমন্ডল লম্বাকৃতি। তিনি চাঁদপুরের আঞ্চলিক ভাষায় কথা বলেন।