চাঁদপুরে ইত্তেফাকের ৬৭ বছরে পদার্পণে সভা ও কেক কাটা

স্টাফ রিপোর্টার
ঐতিহ্যবাহী দৈনিক ইত্তেফাকের ৬৭ বছরে পদার্পণ উপলক্ষে গত মঙ্গলবার সন্ধ্যায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা ও কেক কাটা হয়। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি শহীদ পাটওয়ারী।
বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লক্ষন চন্দ্র সূত্রধর, সাহিত্য একাডেমির মহাপরিচালক কাজী শাহাদাত, চ্যানেল আই’র স্টাফ রিপোর্টার ইকরাম চৌধুরী, দৈনিক সমকালের জেলা প্রতিনিধি ইকবাল হোসেন পাটওয়ারী, দৈনিক চাঁদপুর প্রবাহের ভারপ্রাপ্ত সম্পাদক রহিম বাদশা, দৈনিক মেঘনা বার্তার সম্পাদক গিয়াস উদ্দিন মিলন, দৈনিক চাঁদপুর খবরের সম্পাদক সোহেল রুশদী, দৈনিক চাঁদপুর সংবাদের সম্পাদক আবদুর রহমান, চাঁদপুর টেলিভিশন ফোরামের সভাপতি আল-ইমরান শোভন, সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস, দৈনিক আলোকিত চাঁদপুরের সম্পাদক জাকির হোহেন, সাপ্তাহিক চাঁদপুর সকালের সম্পাদক মোশারফ হোসেন লিটন, সাপ্তাহিক চাঁদপুর কাগজের সম্পাদক মনোয়ার কানন, দৈনিক ইত্তেফাকের চাঁদপুর জেলা প্রতিনিধি গোলাম কিবরিয়া জীবনসহ সাংবাদিকবৃন্দ।
সভায় বক্তারা তাঁদের বক্তব্যে স্বাধীনতা সংগ্রামে দৈনিক ইত্তেফাকের অবদান ও নির্ভিক সাংবাদিকতার উপর বিস্তারিত আলোচনা করেন এবং পত্রিকাটির দীর্ঘায়ু কামনা করেন। আলোচনা শেষে উপস্থিত সবাইকে সাথে নিয়ে কেক কাটা হয়।