পৌর মেয়রসহ রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দের শোক প্রকাশ
হাজীগঞ্জ ব্যুরো
হাজীগঞ্জে সাংবাদিক কবির আহমেদের মায়ের দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (৭ অক্টোবর) দুপুরে পৌরসভাধীন মকিমাবাদ গ্রামের সর্দার বাড়ি জামে মসজিদের সম্মুখে মরহুমের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে মঙ্গলবার দিবাগত রাত ৩টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি ওই বাড়ির মৃত আব্দুল হালিমের স্ত্রী।
মৃত্যুকালে মরহুম আনোয়োরা বেগমের বয়স হয়েছিলো ৭০ বছর। তিনি চার ছেলে ও দুই মেয়ে অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এদিকে সাংবাদিক কবির আহমেদের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
এছাড়া শোক জানিয়েছেন উপজেলা সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি আলহাজ এস.এম চিশতী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবীব উল্যাহ্সহ প্রেসক্লাব এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। মরহুমের জানাযা পরিচালনা করেন সর্দার বাড়ি জামে মসজিদের খতিব ও পেশ ইমাম হাফেজ মাও. ছালিম উল্যাহ্ সেলিম।
সাংবাদিক কবির আহমেদ জানান, তার মা আনোয়ারা বেগম গত এক বছর যাবৎ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। এছাড়া তিনি বসতঘর থেকে বের হতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে তাঁর কোমরের হাড় ভেঙ্গে যায়। কয়েকদিন আগে তিনি গুরুতর অস্স্থু হয়ে পড়লে তাকে হাজীগঞ্জ, চাঁদপুর ও কুমিল্লাসহ রাজধানীর বেশ কয়েকটি হাসপাতালে চিকিৎসা করানো হয়। এরপর মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর পদ্মা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
৮ অক্টোবর, ২০২০।
