হাজীগঞ্জ ব্যুরো
হাজীগঞ্জ থেকে প্রকাশিত সাপ্তাহিক আমার কণ্ঠের সম্পাদক ও প্রকাশক কামাল হোসেনের বাবা মো. নুরুল হক মারা গেছেন (ইন্নালিল্লাহে ওয়া….রাজেউন)। মঙ্গলবার (৫ মে) দুপুরে বার্ধক্যজনিত কারণে তিনি নিজ বাড়িতে ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৯০ বছর। মরহুম নুরুল হক উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের মধ্য বড়কুল গ্রামের মৃত কাশেম আলী বেপারীর ছেলে। তিনি তৎকালীন সময়ে হামিদিয়া জুট স্পিনিং মিলের মেকানিক্যাল ইঞ্জিনিয়ার পদে কর্মরত ছিলেন।
মরহুম নুরুল হক ৫ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এ দিন বাদ আছর মরহুমের জানাযা শেষে নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
এদিকে মরহুম নুরুল হকের আত্মার মাগফেরাত কামনা করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল-আলম লিপন, প্রেসক্লাব ও উপজেলা সাংবাদিক কল্যাণ সমিতির নেতৃবৃন্দ।
০৫ মে, ২০২০।
