ইলশেপাড় ডেস্ক
দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে আগামি ২১ জুলাই, বুধবার। জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশন সূত্র এ কথা জানায়। ঈদুল আজহার তারিখ নির্ধারণ ও হিজরি ১৪৪২ সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনার জন্য রোববার (১১ জুলাই) সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব সায়ানে এই সভা বসে। সভায় সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।
১২ জুলাই, ২০২১।
