৩১ জানুয়ারি সংগীত নিকেতনের ‘সুরসভা’

মাসিক সংগীতানুষ্ঠান

স্টাফ রিপোর্টার
আগামি ৩১ জানুয়ারি চাঁদপুর সংগীত নিকেতনের নিয়মিত মাসিক সংগীতানুষ্ঠান ‘সুরসভা’ অনুষ্ঠিত হবে। বিকেল ৫টায় সংগীত নিকেতনের কোড়ালিয়া রোডস্থ নিজস্ব ভবনের চন্দ্রকান্ত সাহা মিলনায়তনে জুন মাসের সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর বিতর্ক একাডেমির অধ্যক্ষ রোটারিয়ান ডা. পীযূষ কান্তি বড়–য়া। সংগীত নিকেতনের সাধারণ সম্পাদক জীবন কানাই চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দৈনিক চাঁদপুর প্রবাহের ভারপ্রাপ্ত সম্পাদক ও চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রহিম বাদশা। সুরসভায় সংগীত পরিবেশন করবেন সত্য চক্রবর্তী, ইতু চক্রবর্তী ও মানিক রায়।
অনুষ্ঠানে আমন্ত্রিতদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য সংগীত নিকেতনের অধ্যক্ষ স্বপন সেনগুপ্ত, সুরসভার আহ্বায়ক দীপক চক্রবর্তী ও সদস্য সচিব রিয়া চক্রবর্তী অনুরোধ জানিয়েছেন।