আজ মতলব আসছেন অ্যাড. নুরুল আমিন রুহুল এমপি


মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তরে বুধবার সকালে দুইদিনের সফরে আসছেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল।
আজ বুধবার ভোরে ঢাকা থেকে মতলব উত্তর উপজেলার উদ্দেশে রওয়ানা হবেন। সকালে মতলব উত্তর উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন শতাধিক প্রাথমিক বিদ্যালয়ে ডিজিটাল প্রজেক্টর উদ্বোধন ও প্রত্যেক বিদ্যালয়ে হস্তান্তর করবেন। এরপর মতলব উত্তর উপজেলার উদ্ধমদীসহ বিভিন্ন এলাকায় বিদ্যুৎ উদ্বোধন করবেন। বিকাল চারটায় নাউরী আহমদীয়া উচ্চ বিদ্যালয়ে মতলব উত্তর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির মতবিনিময় সভায় যোগদান শেষে সন্ধ্যায় একই স্থানে ইফতার মাহফিলে অংশগ্রহণ করবেন।
পরদিন বৃহস্পতিবার সকালে মতলব উত্তর উপজেলার চরাঞ্চলের চরউমেদ, দক্ষিণ বোরচর ও বাহেরচর এলাকায় ফণীর আঘাতে ক্ষতিগ্রস্ত লোকজনের মাঝে স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল এমপির ব্যক্তিগত তহবিল থেকে এবং মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সহযোগিতায় নগদ টাকা, চাল, ডালসহ অন্যান্য খাবার সামগ্র্রী বিতরণ শেষে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবেন।