
ইব্রাহিমপুর ও চান্দ্রা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কমিটি গঠনকল্পে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আ.লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল। -ইল্শেপাড়
স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলা ইব্রাহিমপুর ও চান্দ্রা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কমিটি গঠনে সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল।
তিনি তাঁর বক্তব্যে বলেন, দ্বিধা-দ্বন্দ্ব নিয়ে কেউ যুবলীগ করবেন না। আমরা বঙ্গবন্ধুর নৌকার রাজনীতি করি। তাই চাঁদপুরে নৌকার মাঝি ডা. দীপু মনির নেতৃত্বে আমরা এগিয়ে যাবো। আওয়ামী লীগ ক্ষমতায় গেলে দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থানসহ দেশের ব্যাপক উন্নয়ন হয়। যুব সমাজ দেশের অগ্রজ শক্তি। এই যুব সমাজের নেতৃত্বে গণতন্ত্র রক্ষা হয়েছে। মানুষের কল্যাণের রাজনীতি করে আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়বো। গণতন্ত্র রক্ষা করার জন্য নূর হোসেনের মতো রক্ত দেবো। আমরা সেই যুবলীগ চাই, যে যুবলীগ দেশকে এগিয়ে নিবে। বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ করবে। যে যুবলীগ দেশের উন্নয়নের ভূমিকা পালন করবে।
চাঁদপুর সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক হুমায়ুন কবির সুমনের সভাপতিত্বে ও যুগ্ম-আহ্বায়ক তাজুল ইসলাম মিয়াজীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, সদস্য জাহাঙ্গীর হোসেন বেপারী, সদর উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক শিমুল হাসান শামনু, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি এবিএম রেদওয়ান, পৌর যুবলীগের আহ্বায়ক আব্দুল মালেক শেখ, সদর উপজেলা যুবলীগের সদস্য মোর্শেদ আলম মিয়া, মনির হোসেন ঢালী প্রমুখ।
আলোচনা শেষে সদর উপজেলা ইব্রাহিমপুর ও চান্দ্রা ইউনিয়ন যুবলীগের আগের কমিটির বিলুপ্ত করে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। ইব্রাহিমপুর ইউনিয়ন যুবলীগের নতুন কমিটির নেতৃবৃন্দ হলেন- আহ্বায়ক সাহেব আলী পাটোয়ারী, যুগ্ম-আহ্বায়ক মো. শাহ আলম দেওয়ান ও মো. ছিদ্দিকুর রহমান ছিডুসহ ৩১ সদস্যবিশিষ্ট কমিটি। চান্দ্রা ইউনিয়ন যুবলীগের নতুন কমিটির নেতৃবৃন্দ হলেন- আহ্বায়ক শেখ মো. আলমগীর হোসেন, যুগ্ম-আহ্বায়ক মো. সালাউদ্দিন মিয়া বাবু ও মো. ফাহিমুল ইসলাম শশিসহ ২১ সদস্যবিশিষ্ট কমিটি।
