কচুয়ায় মা সমাবেশ অনুষ্ঠিত

এম সাইফুল মিজান :
কচুয়ার উত্তর ডুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত ও বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা দেয়া হয়েছে। গত বৃহস্পতিবার বিদ্যালয়ের হল রুমে এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইউপি সদস্য মো. জাহাঙ্গীর আলম। এ সময় তিনি অভিভাবক ও শিক্ষার্থীদের উদ্দেশে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল হাশেমের সভাপতিত্বে বক্তব্য রাখেন অভিভাবক সদস্য মো. আবু তাহের, মনির হোসেন, বিদ্যালয়ের শিক্ষক রেখা রাণী বিশ্বাস, স্বপ্না রাণী দেবনাথ, মো. তোফায়েল আহমেদ, মাসুদ মিয়া, করিম মুন্সি, নাইমা বেগম, নাছরিন বেগম প্রমুখ।
এদিকে অনুষ্ঠানের শেষ পর্বে সব শ্রেণির শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়।