কচুয়া ব্যুরো
কচুয়া উপজেলার সর্ববৃহৎ বৃত্তি পরীক্ষা কচুয়া কিন্ডারগার্টেন এসোসিয়েশন বৃত্তি ২০১৭ এর ফলাফল গত বৃহস্পতিবার বিকেলে প্রকাশ করা হয়েছে। গত ১৭ ডিসেম্বরের পরীক্ষায় কচুয়া উপজেলার ৭২টি কিন্ডারগার্টেন ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণিতে থেকে ৫ম শ্রেণি পর্যন্ত ৫টি কেন্দ্রে মোট ২ হাজার ৭০জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।
খাতা মূল্যায়ন শেষে প্রথম শ্রেণিতে ৫৬ জন, দ্বিতীয় শ্রেণিতে ৪৭ জন, তৃতীয় শ্রেণিতে ৩১ জন, চতুর্থ শ্রেণিতে ২৬ ও পঞ্চম শ্রেণিতে ২১ জন। সর্বমোট ১ শ’ ৮১ জনকে ট্যালেন্টপুলে এবং ৩ শ’ ৩৩ জনকে সাধারণ গ্রেডে বৃত্তি প্রদান করা হয়। এবারের পরীক্ষায় সর্বমোট ৫শ’ ১৪ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদ, ক্রেস্ট ও নগদ এককালীন ৩ লক্ষ টাকা প্রদান করা হবে।
এ ব্যাপারে কচুয়া কিন্ডারগার্টেন এসোসিয়েশন ও কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মানিক ভৌমিক প্রশ্ন প্রনয়নসহ সব কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ করায় উপজেলার প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাদের কচুয়া কিন্ডারগার্টেন এসোসিয়েশনের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
