চট্টগ্রামে রোটারী দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
রোটারি চট্রগ্রাম জোনের উদ্যোগে দক্ষিণ চট্টগ্রামে বন্যার্তদের পুনর্বাসনের লক্ষ্যে বুধবার (২২ জুলাই) বিকেলে একটি জরুরী সভা দৈনিক পূর্বকোণ পত্রিকা অফিসে ইউসুফ চৌধুরী সভা কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বন্যার্ত পুনর্বাসন কমিটির সভাপতি ও দৈনিক পূর্বকোণের চেয়ারম্যন পিপি রোটা. জসিম উদ্দিন চৌধুরী। সভা সঞ্চালনা করেন বন্যার্ত পুনর্বাসন কমিটির সদস্য সচিব সিপি রোটা. ইব্রাহিম হাসান। সভায় দুর্যোগ ব্যবস্থাপনা লক্ষ্য ১১ সদস্য একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
কমিটির সভাপতি- রোটারিয়ান পিপি জসিম উদ্দিন চৌধুরী, সদস্য সচিব সিপি রোটা. ইব্রাহিম হাসান, কোষাধ্যক্ষ পিপি রোটা. অ্যাডভোকেট শওকত আউয়াল চৌধুরী, নির্বাহী সদস্য পিপি রোটা. এস কে আজিজ পিন্টু, সিপি রোটা. মো. নজরুল ইসলাম নান্টু, পিপি রোটা. এমদাদুল আজিজ চৌধুরী, পিপি রোটা. আতাউর রহমান বাপ্পী, পিপি রোটা. মো. সাজিদুল হক, পিপি রোটা. হাসানুজ্জামান সান্টু, পিপি রোটা. এম এ মতিন ও পিপি রোটা. তৌহিদুল ইসলাম।
সভায় সর্বসম্মতিক্রমে দক্ষিণ চট্টগ্রাম বন্যার্তদের পুনর্বাসনের জন্য সর্বোচ্চ ক্ষতিগ্ৰস্ত পরিবার খুঁজে বের করে গৃহ পুনঃনির্মাণ, পুনর্বাসন জন্য কর্মসংস্থান, ক্ষতিগ্রস্ত কৃষককে বীজ সরবরাহ, শিক্ষা সামগ্রী বিতরণ ও মেডিক্যাল ক্যাম্প করার পরিকল্পনা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। এ লক্ষ্যে সব রোটারী ক্লাবের সদস্যদের আর্থিক সহায়তা জন্য একটি ব্যাংক একাউন্ট খোলার সিদ্ধান্ত গৃহীত। এছাড়া দৈনিক পূর্বকোণ মিডিয়া পার্টনার হিসেবে থাকবে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পিপি রোটা. আজিজুল হক, পিপি রোটা. মো. নুরুদ্দিন, পিপি রোটা. সাহাদাত, পিপি রোটা. রওশন আক্তার, পিপি রোটা. আব্দুল আহাদ, প্রেসিডেন্ট রোটা. নুসরাত জাহান, রোটা. ফজলুল করিম, রোটা. পঙ্কজ বিশ্বাস, রোটা. ইন্জিনিয়ার রুবেল, রোটা. এস কে আজিজ, রোটা. লুৎফুন্নেসা, রোটা. পলাশ বড়ুয়া, রোটা. সুবর্না দে, রোটা. রানা কান্তি বড়ুয়া , রোটা. ইন্জিনিয়ার জসিম উদ্দিনসহ কমিটির নির্বাচিত সদস্যবৃন্দ।

২২ জুলাই, ২০২৬।