স্টাফ রিপোর্টার
গত ২১ এপ্রিল বিকেলে চাঁদপুর সদর উপজেলার বাগাদী নানুপুর চৌরাস্তা মোড়ে অবস্থিত চাঁদপুরজমিন কমিউনিটি সেন্টারে দৈনিক চাঁদপুরজমিনের সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ রোকনুজ্জামান রোকনের উদ্যোগে গরিব, অসহায় ও দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌ-পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও দৈনিক ইল্শেপাড়ের প্রধান সম্পাদক রোটা. মাহবুবুর রহমান সুমন এবং প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক চাঁদপুর দর্পণের ভারপ্রাপ্ত সম্পাদক শরীফ চৌধুরী।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন নিরাপদ সড়ক চাই চাঁদপুর জেলার প্রতিষ্ঠাতা সদস্য সচিব ও দৈনিক ইল্শেপাড়ের সহকারী সম্পাদক মো. শওকত করিম, বাগাদী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বার ফজলুল হক বেপারী, বিশিষ্ট ব্যবসায়ী ও নিরাপদ সড়কের সদস্য মো. সানাউল্লাহ মুন্সী, ইফতেখার উদ্দিন লিটন, শফিকুর রহমান কবিরাজ, রুহুল আমিন কবিরাজ, নিরাপদ সড়ক চাই পৌর কমিটির যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম বাবুল মোল্লা, মো. নজরুল ইসলাম, মো. মাসুদুর রহমান, মো. হেলাল উদ্দিন, মোহাম্মদ তাহের কবিরাজ মোহাম্মদ সুমন কবিরাজ, মো. সাগর গাজী, মোহাম্মদ কামরুজ্জামান গাজীসহ অন্যরা।
৩০ এপ্রিল, ২০২৩।
