মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তর থানার ধর্ষণ ও ভ্রুন হত্যার ঘটনার আদালতে আদেশে মামলা নেয়ার পর দুই আসামিকে আটক করেছে পুলিশ। আটকরা মো. আলম আমিন মিজি (৪৬) ও শাহ আলম (৪৭)। আটক আলম আমিন মিজি উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ব্রাহ্মনচক গ্রামের কালু আমিন মিজির ছেলে ও শাহ আলম উপজেলার বদরপুর গ্রামের মৃত সাহেব আলী পাঠানের ছেলে। আসামিদের আটকের আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের জেলহাজতে প্রেরণ করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, মতলব উত্তর উপজেলার বদরপুর গ্রামের আলমগীরের নতুন বাড়ির বসতঘরের ভিতর কুমিল্লা জেলার হোমনা উপজেলার এক নারীর সাথে বদপুর গ্রামের শাহ আলম পাঠানের ছেলে মো. রবিন (২৫) বিবাহের প্রলোভন দেখিয়ে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে এবং তৎপর হতে আরো কয়েকবার বিবাহের কথা বলে কূটকৌশলে প্রতারণার মাধ্যমে ধর্ষণ করে। বিবাহের কথা বলে ধর্ষিতার পেটের ভ্রুন নষ্ট করার ঔষধ সেবন করায়। এ ঘটনায় ধর্ষিতা চাঁদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন।
৩০ এপ্রিল, ২০২৩।
