ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষদের সমাজের মূল ধারায় ফিরিয়ে আনতে হবে……..শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি
সজীব খান
চাঁদপুর সদর উপজেলার বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী (ত্রিপুরা) ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে। শুক্রবার (৩১ মার্চ) বেলা ১১টায় উপজেলা পরিষদের অডিটোরিয়ামে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।
তিনি তাঁর বক্তব্যে বলেন, আমাদের সমাজে যারা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মানুষ রয়েছে সংবিধানে তাদেরও সমান অধিকার রয়েছে। তাদের সমাজের মূলধারায় ফিরিয়ে আনতে হবে। আমাদের দেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য বঙ্গবন্ধু কন্যা সরকার করে যাচ্ছে। এ সরকারের আমলেই ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন হয়েছে। শিক্ষার পাশাপাশি সামাজিক অবস্থান তাদের পরিবর্তন হয়েছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশ একই ধারায় নেতৃত্ব দিচ্ছেন। এ সরকার গৃহহীন মানুষের জন্য কাজ করছে। একটি মানুষও যাতে গৃহহীন না থাকে সেজন্য সরকার জমিসহ তাদের ঘর দিচ্ছে। এ সরকারের আমলে মানুষ গৃহহীন থাকবে না, অন্যান্য মানুষের মত সরকার নৃ-গোষ্ঠীর মানুষের জন্য সরকার করে যাচ্ছে। সরকার তাদের নানাভাবে সহযোগিতা করে যাচ্ছে। সমাজে তারা যাতে সবার মত চলতে পারে তার জন্য তাদের নাগরিক সব সুবিধা দিচ্ছে।
নৃ-গোষ্ঠীদের সমস্যাগুলো জনপ্রতিনিধিদের কাছে বলতে হবে, নৃ-গোষ্ঠীর সরকারের বিশেষভাবে বরাদ্দের টাকা ছাড়া সরকারি উপবৃত্তি পাচ্ছে, সরকার মানুষের পাশে দাঁড়াচ্ছে, শেখ হাসিনার নেতৃত্বে দেশে দারিদ্র্যতা কমে আসছে। পৃথিবীর কোথাও এত দ্রুত অর্থনৈতিক পরিবর্তন হয়নি, বাংলাদেশ যেভাবে পরিবর্তন হচ্ছে।
তিনি বলেন, সরকার নাগরিক সুবিধা নিশ্চিত করার জন্য দেশের প্রতিটি কমিউনিটি ক্লিনিক ও হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা দিচ্ছে। এ সরকারের আমলেই ঘরে-ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়া হয়েছে। রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্ট, স্কুল-কলেজ-মাদ্রাসার ব্যাপক উন্নয়ন হয়েছে। প্রতিনিয়তই মানুষের দারিদ্র্যতা কমে আসছে।
ইউরোপের যুদ্ধের কারণে সারা বিশে^ দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে। আমরা জানি নি¤œ আয়ের মানুষের একটু সাময়িক কষ্ট হচ্ছে, এটা কেটে যাবে। সারাদেশ প্রচুর খাদ্য রয়েছে, সরকার নানাভাবে মানুষের পাশে দাঁড়াছে। মানুষের খাদ্য ও শিক্ষাসহ সব বিষয়ে মানুষের জন্য প্রধানমন্ত্রী পাশে দাঁড়াচ্ছেন। মানুষের অনেক পরিবর্তন হয়েছে, অর্থনৈতিকের সাথে সাথে সামাজিক অবস্থারও পরিবর্তন হয়েছে। আমরা এখন আর পিছনে ফিরে দেখতে চাই না। দেশে বোমা হামলা দেখতে চাই না, এতিমের অর্থ মারা দেখতে চাই না। সকারের ধারাবাহিকতা থাকলে দেশ আরও পরিবর্তন হবে। আমাদের দেশ উন্নত হয়েছে, ১৫ বছর আগে দেশ যেমন ছিল এখন অনেক পরিবর্তন হয়েছে। শিক্ষার্থীদের জন্য কম্পিউটার প্রশিক্ষণ ব্যবস্থা করেছে, যুব সমাজের সামাজিকভাবে প্রতিষ্ঠা হওয়ার জন্য বিভিন্ন প্রশিক্ষনের ব্যবস্থা করেছে। শেখ হাসিনা দেশেকে এগিয়ে দিচ্ছেন, এ এগিয়ে যাওয়া অব্যাহত রাখতে হবে। এজন্য আবারো নৌকায় ভোট দিতে হবে। সবাই ভোট কেন্দ্রে গিয়ে স্বচ্ছ ভোট প্রদান করে আগামি জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে আবার বিজয়ী করার জন্য সবাই কাজ করতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সিএ মামুনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াছিন আরাফাত, উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আরশ্বাদ মিয়াজী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইউব আলী বেপারী ও আবিদা সুলতানা, বালিয়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সভাপতি কর্ণরাজ ত্রিপুরা প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্ল্যাহ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. মজিবুর রহমান ভূঁইয়া, উপ-দপ্তর সম্পাদক অ্যাড. রণজিৎ রায় চৌধুরী, উপজেলা প্রকৌশলী স্নেহাল রায়, প্রকল্প বাস্তবায়ন অফিসার রফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার কামাল হোসেন, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, চাঁদপুর মডেল থানার ওসি আবদুর রশিদ, সমন্বয়কারী বালিয়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মো. তানভীর হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠানে মোট ২শ’ ২২ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ কাউসার হোসেন ও গীতাপাঠ করেন প্রবীন চন্দ্র ত্রিপুরা।
০১ এপ্রিল, ২০২৩।
