বঙ্গবন্ধু ও তার পরিবারের সব শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে
স্টাফ রিপোর্টার
শোকাবহ আগস্টে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সব শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগ আয়োজনে মোম প্রজ্জ্বলন করেছে। ১ আগস্ট রাত সাড়ে ১২টা ১ মিনিটে চাঁদপুর সরকারি কলেজ প্রাঙ্গণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মারকস্তম্ভে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও পৌরসভার প্যানেল মেয়র অ্যাড. হেলাল হোসাইন এবং সাধারণ সম্পাদক ফেরদৌস মোর্শেদ জুয়েলের নেতৃত্বে মোম প্রজ্জ্বলন করা হয়।
মোম প্রজ্জ্বলনকালে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি জসিম উদ্দিন রাসেল, মো. মাঈনুদ্দিন আরিফ সুমন, ফারুক হোসেন ভূঁইয়া, যুগ্ম সম্পাদক এস মাসুদুর রহমান পরান, সাংগঠনিক সম্পাদক পিন্টু সাহা, দপ্তর সম্পাদক রনজিত সাহা মুন্না, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আবু সুফিয়ান জুম্মন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুল মবিন জনি, ধর্ম বিষয়ক সম্পাদক মারুফ আনাম, মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. ফাহাদ হাসান সিহাব, সদস্যরা হলেন আবু সায়েম, ইফতেখার হারুন, শুভাশিষ ঘোষ শ্রীগুরু, মাহতাব হোসেন রাসেল, রাসেল আহমেদ, ঈমান গাজী, মমিনুল ইসলাম উজ্জ্বল, মো. নিশান, মো. খলিলুর রহমান, মো. মাহমুদ খান, মো. জাকারিয়া, মো. ইয়াছিন, তাপস রায়, বিজয় কুমার নাগ, মো. সলিম খান, মো. আনোয়ার, মো. সালমান, মো. রাসেল, মো. সাজ্জাদ হায়দার, মো. সাব্বির, সজীব, রুবায়েত আহমেদ উৎসসহ আরো অনেকে।
০১ আগস্ট, ২০২২।
