সভাপতি জয়নাল সেক্রেটারী রাশেদসানী
প্রেস বিজ্ঞপ্তি
২০২১/২২ সেশনের জন্য চাঁদপুর জেলা ইসলামী আন্দোলনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির সভাপতি শেখ মুহা জয়নাল, সেক্রেটারি কেএম ইয়াসিন রাশেদসানী।
শনিবার (১৬ জানুয়ারি) সকালে জেলা কার্যালয় ইসলামী আন্দোলনের চাঁদপুর জেলা পরামর্শ পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। পরামর্শ পরিষদের বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আলহাজ আমিনুল ইসলাম। বিশেষ অথিতির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক সম্পাদক শাইখুল হাদিস মুকবুল হোসাইন।
ইসলামী আন্দোলনের জেলা সভাপতি শেখ মুহা. জয়নাল আবদিনের সভাপতিত্বে এবং সেক্রেটারী কেএম ইয়াছিন রাশেদসানীর পরিচালনায় পরামর্শ বৈঠকে উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
পরামর্শ পরিষদের বৈঠকে সর্বসম্মতিক্রমে ২০২১/২২ সালের জন্য ইসলামী আন্দোলনের নতুন কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে সভাপতি শেখ মো. জয়নাল আবেদীন, সেক্রেটারি কে এম ইয়াসিন রাশেদসানী, সহ-সভাপতি অধ্যক্ষ গাজী মোহাম্মদ হানিফ, জয়েন্ট সেক্রেটারি মাও. বেলাল হোসাইন ও মামুনুর-রশিদ বেলালকে অর্থ সম্পাদক করে ৩৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
১৭ জানুয়ারি, ২০২১।
