প্রেস বিজ্ঞপ্তি
মতলব দক্ষিণ উপজেলা যুবদলের অধীনস্থ সব ইউনিয়ন ও ওয়ার্ড যুবদলের এবং মতলব পৌর যুবদলের অধীনস্ত ইউনিয়নের সব ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। গত ১৫ জানুয়ারি উপজেলা যুবদলের পরিচিতি ও সাধারণ সভা শেষে জেলা যুবদলের নেতৃবৃন্দের সাথে পরামর্শক্রমে উপজেলার সবকটি ইউনিয়ন ও ওয়ার্ড এবং পৌরসভার ৯টি ওয়ার্ড যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাহিদুল ইসলাম কিরন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল হক জহিরের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে উক্ত ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। অপরদিকে পৌর যুবদলের আহ্বায়ক মজিবুর রহমান সরকার ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন বিপ্লবের যৌথ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পৌরসভার ৯টি ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
১৭ জানুয়ারি, ২০২১।
- Home
- চাঁদপুর
- মতলব দক্ষিণ
- মতলব দক্ষিণ উপজেলা ও পৌর যুবদলের অধীনস্ত ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি বিলুপ্ত
Post navigation
