চাঁদপুর পৌর এলাকায় স্বাস্থ্য বিধি না মানায় ১১ জনকে অর্থদণ্ড

শাহ্ আলম খান
চাঁদপুর পৌর এলাকায় স্বাস্থ্য বিধি না মানায় ১১ মামলায় ১১ জনকে এক হাজার ছয়শ’ টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৩ এপ্রিল) বিকাল ৪টা থেকে রাত সাড়ে ৮টায় পর্যন্ত পৌর এলাকার পুরাতন বাস স্ট্যান্ড, স্টেডিয়াম রোড, বঙ্গবন্ধু রোড, মিশন রোড, হাকিম প্লাজা, রেলওয়ে হকার্স মার্কেট, স্ট্যান্ড রোড, পাল বাজার গেটের সামনে, বড় স্টেশন মোলহেড ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. মেহেদী হাসান মানিক।
এনডিসি বলেন, করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে চাঁদপুরের জেলা প্রশাসক বেগম অঞ্জনা খান মজলিশের নির্দেশে জনসচেতন বৃদ্ধির লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। যারা স্বাস্থ্যবিধি মেনে চলছে না তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হচ্ছে।
পৌর এলাকায় স্বাস্থ্যবিধি না মানায় ১১ মামলায় ১১ জনকে ১ হাজার ৬শ’ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে এবং জেলা প্রশাসনের পক্ষে থেকে বিনামূল্যে ২শ’ মাস্ক বিতরণ করা হয়েছে।
০৪ এপ্রিল, ২০২১।