প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে শ্রমিক লীগের আলোচনা সভা

অবৈধভাবে বালু উত্তোলন করতে দেয়া হবে না
………সুজিত রায় নন্দী

স্টাফ রিপোর্টার
প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে চাঁদপুর জেলা শ্রমিক লীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ মে) বিকেলে চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী।
তিনি তাঁর বক্তব্যে বলেন, ১৯৭৫ আর ২০২৩ সাল এক নয়। বাংলার মাটি ও মানুষের কাছ থেকে আওয়ামী লীগ জন্ম হয়েছে। আমরা সবাই এ মাটির সন্তান। আমরা এ মাটি নিয়ে কখনো বিশ্বাসঘাতকতা করবো না।
তিনি আরো বলেন, সেদিন শেখ হাসিনার নেতৃত্বে এদেশ অন্ধকার থেকে ঘুরে দাঁড়িয়েছিলো। আজ এদেশ বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেল। শেখ হাসিনা বিশ্বের কাছে মানবতার প্রতীক। তিনি মানবতার মা। আজ শেখ হাসিনার নেতৃত্বে সব ক্ষেত্রে দেশ এগিয়ে গেছে। শেখ হাসিনার নেতৃত্বে আমরা সব শূন্যতা পূরণ করছি।
তিনি বলেন, শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে আমরা করোনা ভাইরাস মোকাবেলা করেছি। জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণে রয়েছে। আমরা ঐক্যে বিশ্বাস করি। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ঐক্যবদ্ধ। আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে পৃথিবীর কোন শক্তি পরাজিত করতে পারবে না। শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়ন করতে চাই।
সুজিত রায় নন্দী বলেন, পদ্মা-মেঘনার বালু আমাদের দেশের সম্পদ। পদ্মা-মেঘনা থেকে কেউ বালু উত্তোলন করে চাঁদপুর শহরকে ঝুঁকিতে ফেলতে পারবে না এবং অবৈধভাবে বালু উত্তোলন করতে দেয়া হবে না। চাঁদপুরের প্রশাসন যেন অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণ করেন- সেই আহ্বান জানাচ্ছি। চাঁদপুরবাসী আপনাদের পাশে থাকবে।
চাঁদপুর জেলা শ্রমিক লীগের সভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ নাছির উদ্দিন আহমেদ। প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল।
চাঁদপুর জেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. ওহিদুল ইসলাম ওহিদের পরিচালনায় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মিয়াজী, সদস্য অ্যাড. বদিউজ্জামান কিরন, পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন মন্টু দেওয়ান, সাবেক শ্রম বিষয়ক সম্পাদক মঞ্জুরুল আহমেদ মঞ্জু মাঝি, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মালেক দেওয়ান, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সফিক গাজী, বিদ্যুৎ শ্রমিক লীগের সভাপতি ইসমাইল হোসেন, রেলওয়ে শ্রমিক লীগ নেতা জুয়েল পাটওয়ারী প্রমুখ।

৩১ মে, ২০২৩।