ফরিদগঞ্জে ইসলামী ব্যাংক পল্লী উন্নয়ন প্রকল্পের কেন্দ্র প্রধানদের প্রশিক্ষণ

নারায়ন রবিদাস :

ফরিদগঞ্জে ইসলামী ব্যাংক বাংলাদেশ ফরিদগঞ্জ শাখার পল্লী উন্নয়ন প্রকল্পের আওতায় কেন্দ্র প্রধান ও সহকারি কেন্দ্র প্রধানদের বার্ষিক প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে ব্যাংকের শাখা ব্যবস্থাপক আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও কুমিল্লা জোনের প্রধান  মো. মোশারফ হোসাইন।

বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু সাহেদ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান রিনা নাসরিন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি নুরুন্নবী নোমান, সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী বক্তব্য রাখেন। এছাড়া বক্তব্য রাখেন কেন্দ্র প্রধান ডা. বাবুলাল আর্চায্য, বিন্দু রানী দাস, মাজেদা বেগম, বোহান উদ্দিন প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. হাশমত উল্ল্যাহ।