স্টাফ রিপোর্টার
চাঁদপুর অনলাইন সাংবাদিক ফোরামের সভাপতি সাংবাদিক বিপ্লব সরকারের শ্বশুর, ৯নং বালিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কন্ট্রাক্টর মো. বাচ্চু বেপারী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…..রাজেউন)। তিনি ঢাকার নিউ লাইফ হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২ নভেম্বর) সকাল ১১টা ৩৮ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৫।
মো. বাচ্চু বেপারী ইচলী ঘাট নিবাসী মরহুম সাহাজউদ্দিন বেপারীর বড় ছেলে। মরহুম মো. বাচ্চু বেপারী ৩ মেয়ে ও ১ ছেলে সন্তানের জনক ছিলেন। মৃত্যুকালে তিনি নাতি-নাতনীসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন।
মরহুমের জানাযা সোমবার বাদ এশা ইচলী ঘাট জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। জানাজায় ইমামতি করেন গাছতলা দরবার শরীফের পীর খাজা ওয়ালি উল্লাহ। পরে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
মৃত্যুর আগ পর্যন্ত তিনি একাধারে ইচলী ঘাট জামে মসজিদ কমিটির দীর্ঘ দিনের সাধারণ সম্পাদক ও দক্ষিণ ইচলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতির দায়িত্বে ছিলেন তিনি।
বাচ্চু বেপারীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক চাঁদপুর বার্তার ভারপ্রাপ্ত সম্পাদক শহীদ পাটোয়ারী, চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠনের মহাসচিব হারুন আল রশীদ, সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের পক্ষে সদস্য সচিব ইয়াহিয়া কিরণ, বালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. তাজুল ইসলাম মিয়াজি, চাঁদপুর অনলাইন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আব্দুল আল মামুন, যুগ্ম-সম্পাদক মানিক দাসসহ সংগঠনের সদস্যরা।
০৩ নভেম্বর, ২০২০।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- বালিয়ার ১নং ওয়ার্ড আ.লীগ সভাপতি কন্ট্রাক্টর বাচ্চু বেপারীর দাফন সম্পন্ন
