স্টাফ রিপোর্টার
চাঁদপুর জমিন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এ চক্ষু চিকিৎসা শিবির উদ্বোধন করা হয়েছে। রোববার (১ নভেম্বর) সকালে চক্ষু চিকিৎসা শিবিরের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান।
চাঁদপুরজমিন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান মো. রোকনুজ্জামান রোকনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওসি ডিএসবি মো. তোতা মিয়া, সদর থানার ওসি মো. নাসিম উদ্দিন, ওসি ডিএসবি-২ মো. মাহবুবুর রহমান মোল্লা, পরিদর্শক (তদন্ত) মো. হারুন অর রশিদ, সাবেক ওসি সেকান্দর, চাঁদপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র জিল্লুর রহমান জুয়েলের বড় ভাই বিশিষ্ট সমাজসেবক এবং শিক্ষানুরাগী মাহবুবুর রহমান সেলিম। অনুষ্ঠানে শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাও. মো. হাসান গাজী।
০৩ নভেম্বর, ২০২০।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- চাঁদপুর জমিন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে চক্ষু চিকিৎসা শিবির উদ্বোধন
