
মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তর উপজেলার মেঘনা নদীর এখলাছপুর ও মোহনপুরের মধ্যবর্তীস্থান থেকে ৬শ’ কেজি (১৫ মণ) জাটকা (১০ ইঞ্চির ছোট ইলিশ) আটক করেছে মতলব উত্তর কোস্টগার্ড। গত শনিবার রাত সাড়ে ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত অভিযানে কোস্টগার্ড তাশরিফ-৪ ও এমভি আঁচল ঢাকাগামী যাত্রীবাহী দুটি লঞ্চ থেকে এ জাটকা আটক করে।
অভিযানের নেতৃত্বে ছিলেন পেটি অফিসার আ. মালেক। এসময় লঞ্চের ভিতর থেকে মালিক বিহীন অবস্থায় ৬শ’ কেজি জাটকা মাছ উদ্ধার করে অভিযানিক দল কোস্টগার্ড। উদ্ধার করা জাটকার আনুমানিক বাজার মূল্য ৩ লাখ ৬০ হাজার টাকা। আটক জাটকাগুলো উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা সাখাওয়াত হোসেন উপজেলার বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা ও গরিব-দুঃস্থদের মাঝে বিতরণ করেন।
