
মাহফুজ মল্লিক
মতলব দক্ষিণ উপজেলা প্রাক্তন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং মতলব প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক ফজলে রাব্বী ইয়ামিনের বাবা মুক্তিযোদ্ধা ডা. মো. ইসহাক মিয়ার দাফন সম্পন্ন হয়েছে। গত ২০ জানুয়ারি বেলা ১১টায় ঢাকার মিরপুরে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লিাহে…………..রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
গতকাল মঙ্গলবার সকাল ৯টায় মতলব জেবি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মুক্তিযোদ্ধা ডা. মো. ইসহাক মিয়াকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক, থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ, জেলা কৃষক লীগের আহ্বায়ক জয়নাল আবেদীন প্রধানসহ সামাজিক, রাজনৈতিক, সাংবাদিক, ডাক্তার ও বিভিন্ন শ্রেণির ধর্মপ্রাণ মুসল্লিরা।
পরে মরহুমের কফিনে উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মতলব প্রেসক্লাবের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। রাষ্ট্রীয় মর্যাদা শেষে মরহুমের ২য় জানাজা ও পশ্চিম বাইশপুর গ্রামে ৩য় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। প্রথম জানাজা অনুষ্ঠিত হয় ঢাকায়।
