জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সাংবাদিক হাবীবের বাবা, দোয়া কামনা


স্টাফ রিপোর্টার
চাঁদপুর থেকে প্রকাশিত দৈনিক ইল্শেপাড়ের হাজীগঞ্জ ব্যুরো ইনচার্জ, জাতীয় দৈনিক প্রতিদিনের সংবাদের উপজেলা প্রতিনিধি, হাজীগঞ্জ প্রেসক্লাবের সদস্য ও উপজেলা সাংবাদিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবীব উল্যাহ্র বাবা মোহাম্মদ হারুন অর রশিদ (৬৫) গুরুতর অসুস্থ।
তিনি রাজধানীর শেখ রাসেল জাতীয় গ্যাস্টোলিভার ইনিস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত ৭ জানুয়ারি তাকে লিভার, পিত্তথলি ও পিত্তথলিতে পাথর এবং জন্ডিস সংক্রান্ত রোগের কারণে উন্নত চিকিৎসার জন্য ঐ হাসপাতালে ভর্তি করানো হয়।
এছাড়া তিনি পেট ব্যাথা, উচ্চ রক্তচাপ ও শ্বাসকষ্টসহ বার্ধক্যজনিত রোগে আক্রান্ত। বর্তমানে তার শারীরিক অবস্থার আরো অবনতি হওয়ায় তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন।
এর আগে তিনি ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং কুমিল্লা মেডিকেল কলেজ ও হাসপাতালসহ বেসরকারি হাসপাতালে একই রোগের কারণে চিকিৎসা নিয়েছেন। মোহাম্মদ হারুন অর রশিদ হাজীগঞ্জ পৌরসভাধীন ৭নং ওয়ার্ড টোরাগড় গ্রামের বাসিন্দা।
এদিকে অসুস্থ পিতার সুস্থতা ও আরোগ্য কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন সাংবাদিক মোহাম্মদ হাবীব উল্যাহ্।