
স্টাফ রিপোর্টার
সাবেক অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মরহুম আলহাজ এবিএম হালিম পাটওয়ারীর ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে কোরআন খানি, দোয়া, মিলাদ ও কবর জিয়ারতসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
কর্মসূচির সমাপনী দিনে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে মরহুমের ছোট ছেলে জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক রফিউস সাহাদাত ওয়াসীম পাটওয়ারীর আয়োজনে গত শুক্রবার শহরের বাগাদী রোডস্থ ময়দার মিল জামে মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া পরিচালনা করেন মসজিদের খতিব মাও. আহসান উল্লাহ।
মিলাদের আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় মরহুমের ছোট ছেলে রফিউস সাহাদাত ওয়াসীম পাটওয়ারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান শফিকুর রহমান ভূঁইয়া, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক কাজী গোলাম মোস্তফা, খলিলুর রহমান গাজী, জেলা আওয়ামী লীগের সদস্য আবু তাহের পাটওয়ারী, সাবেক শ্রম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম ভূঁইয়া, বিএনপি নেতা আলিম আল রাজি কবির প্রমুখ।
মিলাদে উপস্থিত ছিলেন চাঁদপুর পৌর আওয়ামী লীগের অর্থ সম্পাদক ওমর পাটওয়ারী, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আফজাল হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল, স্বেচ্ছাসেবক দল নেতা মীর আনোয়ার হোসেন বাচ্চু, সাবেক ছাত্রনেতা সামছুল আলম সূর্যসহ স্থানীয় মুসল্লিরা।
এছাড়া বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ওচমান গণি পাটওয়ারী, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক সফিউদ্দিন আহমেদ, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দেওয়ান মো. শফিকুজ্জামান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাড. জাহাঙ্গীর হোসেন খান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাড. জসিম উদ্দিন পাটওয়ারী প্রমুখ।
২২ সেপ্টেম্বর, ২০১৯।
